শাওমির তারবিহীন চার্জার, ১৯ মিনিটেই ফুল চার্জ

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০২:৪১ পিএম

তারবিহীন চার্জার বাজারে আনল চীনা টেক জায়ান্ট শাওমি। এখন থেকে আর তারের জালে জর্জরিত হওয়ার সম্ভাবনা নেই। ফোন চার্জ হবে এখন ওয়ারলেস চার্জারে।

জি নিউজ জানায়, ৪ হাজার এমএএইচ ব্যাটারি যুক্ত ফোন চার্জ হতে মাত্র ১৯ মিনিট সময় নেবে ওয়ারলেস চার্জারটিতে। 

৮০ ওয়াটের চার্জারটি এখন দুনিয়ার ফাস্টেস্ট ওয়ারলেস চার্জিং টেকনোলজি বলে দাবি করেছে শাওমি। চীনা কোম্পানিটি দাবি করে, ৪ হাজার এমএএইচ ব্যাটারি মাত্র আট মিনিটে ৫০ শতাংশ চার্জ করে দিতে পারে এই চার্জার।

অনেকদিন ধরেই ওয়ারলেস চার্জিং টেকনোলজি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল শাওমি। এর আগে এমআই এমআইএক্স টু এস স্মার্টফোনে ওয়ারলেস চার্জিং টেকনোলজি দিয়েছিল শাওমি। ফোনটিতে ৭.৫ ওয়াট-এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছিল।

এরপর এমআই এমআইএক্সথ্রি ফোনে দশ ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া হয়। গত বছর এমআই নাইন স্মার্টফোন লঞ্চ করার পর তাতে ২০ ওয়াট ফাস্ট চার্জিং দিয়েছিলে কোম্পানিটি।

শাওমি জানায়, আগামী বছর একশো ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি বাজারে আনবে তারা। কোম্পানিটি তাদের আগামী ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে এই চার্জিং সিস্টেম দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত