ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার বছরের একটি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হুমায়ুন কবির (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সকালে শিশুর মা বাদী হয়ে আখাউড়া থানায় হুমায়ুন কবিরকে আসামি করে মামলা করেন।
সকালেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত হুমায়ুন কবির আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আক্তারুজ্জামানের ছেলে। শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিকেলে মোগড়া মধ্যপাড়ায় হুমায়ুনের দোকানে চকলেট কিনতে যায় মেয়েটি। এ সময় সে শিশুকে একা পেয়ে তার দোকানেই যৌন নিপীড়ন করে। তবে তার পরিবারের দাবি, তাকে মিথ্যা অভিযোগে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সঠিক তদন্তর মাধ্যমে সুবিচার আশা প্রকাশ করছে হুমায়ুনের পরিবার।
আখাউড়া থানার ওসি (তদন্ত) মাসুল উল আলম বলেন, ওই শিশুর মা শনিবার সকালে থানায় মামলা করেছেন। সকালেই হুমায়ুনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
