শিশুকে নগ্ন ভিডিও দেখিয়ে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০৯:২০ পিএম

গাজীপুরে এক শিশুকে নগ্ন ভিডিও দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের উত্তরখলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি একজন দিনমজুরের কন্যা ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর থেকে স্থানীয় ইজিবাইকচালক সুজন শেখ (৩০) পলাতক রয়েছে।

শিশুটির বাবা জানান, দুপুরে শিশুটি তার মায়ের ভেজা কাপড় শুকাতে বাড়ির পাশ^©বর্তী মাঠে যায়। এ সময় সুজন তাকে একা পেয়ে মুখে চেপে ধরে ওই মাঠের পাশের জঙ্গলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে নগ্ন ভিডিও দেখিয়ে ধর্ষণ করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতিকুজ্জামান জানান, ভিকটিমকে জরুরি বিভাগে আনা হলে প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত