স্কুল খুলে দেওয়ার দাবিতে শ্রীপুরে মানববন্ধন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৬ এএম

কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়ার দাবিতে শ্রীপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মকর্তারা। গতকাল বুধবার শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে তারা এ দাবি জানান। সমাবেশে ১৪ ফেব্রুয়ারির পর স্কুল বন্ধের সময় না বাড়িয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেওয়ার দাবি জানানো হয়।

শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মিজানুর রহমান, হারুন অর রশিদ ফরাজী, শামীম আহমেদ, শওকত ওসমান সেলিম, রাশিদুল ইসলাম, আবু সাঈদ, আরিফুল ইসলাম, ফাইজ উদ্দিন, আলমগীর হোসেন প্রমুখ।  সভায় বক্তারা বলেন, করোনা কালের ১০ মাস স্কুল বন্ধ থাকায় আমরা কী অবস্থায় আছি, খেয়ে না খেয়ে জীবনযাপন করছি, কেউ আমাদের খোঁজখবর নেয়নি। আমরা পরিবার-পরিজন নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। তাই আগামী ১৪ তারিখের পর বিদ্যালয়ের ছুটি না বাড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত