ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকায় তিন তলার ছাদ থেকে পড়ে জাসিম হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে শহরের কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাসিম ওই এলাকার মো. গোলাম আজমের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই শিশুটি সকালে নিজ বাসার তৃতীয় তলার ছাদে উঠে খেলা করছিল। এ সময় ছাদের উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
