ভর্তিতে গুচ্ছপদ্ধতি বাতিল দাবি

দুমকিতে বিক্ষোভ মানববন্ধন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৬ এএম

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ঐক্য ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন ভর্তিচ্ছু শিক্ষার্থী মো. আবুল কালাম, মো. হাবিবুর রহমান, বুলবুল আহমেদ, জাবের আহমেদ, মোসা. লামিয়া প্রমুখ।

বক্তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাদের প্রস্তুতি থাকলেও বিভাগ পরিবর্তন ছাড়া এক প্রশ্নপত্রে গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষায় চরমভাবে ফলাফল বিপর্যয় ঘটতে পারে। অনেক শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ে ভর্তিবঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে এ গুচ্ছপদ্ধতি বাতিলের জোর দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত