রংপুর বিভাগের নীলফামারীতে ভূগর্ভস্থ পানির তথ্য সংগ্রহের স্বয়ংক্রিয় স্টেশন স্থাপন কাজ উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা।
বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
এ সময় আরো উপস্থিত ছিলেন জ্যোতি প্রসাধ ঘোষ, প্রধান প্রকৌশলী, উত্তরাঞ্চল, বাপাউবো, রংপুর, প্রকল্প পরিচালক মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মাহতাব হোসেন, ডালিয়া পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম এবং এএসপিএডিএ পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী লায়ন এম এ রশিদ।
উল্লেখ্য, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ পানির বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয় উপায়ে সংগ্রহ ও সরবরাহের এ কাজটি OMC-SEBA JV (Bangladesh – Germany) এর মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানির তথ্যাদি তাৎক্ষণিক ও স্বয়ংক্রিয়ভাবে দেশের যে কোন স্থান থেকে সংগ্রহ করা সম্ভব হবে। এ প্রকল্পের আওতায় সারা দেশে এই কার্যক্রমটির বাস্তবায়ন কাজ চলছে।
