বাড়ির পাশে জুয়া খেলতে নিষেধ করায় দম্পতির উপর হামলা

আপডেট : ০৫ মে ২০২১, ০১:৫৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির পাশে জুয়া খেলতে নিষেধ করায় জুয়াড়িরা প্রবাসী ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলাব ইউনিয়নের বাসুন্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জুয়াড়িরা বাড়িঘরে হামলা ভাংচুর ও শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রবাসী সায়েম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

প্রবাসী সায়েম মিয়া জানান, সায়েম মিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছে। তার বাড়ি উপজেলার ভোলাব ইউনিয়নের বাসুন্দা এলাকায়। তিনি ছুটি কাটাতে দেশে এসে করোনার প্রভাবে আর প্রবাসে যেতে পারেনি। একই এলাকার আজিজ মিয়া, জাহাঙ্গীর মনির হোসেন, কামাল হোসেন, হানিফা, আমান উল্লাহ, কামরুলসহ অজ্ঞাত ৮/১০ জন মিলে সায়েম মিয়ার বাড়ির পাশে জুয়া খেলেন।

এ সময় সায়েম ও তার স্ত্রী নাসিমা বেগম (৩৫) জুয়াড়িদের জুয়া খেলতে নিষেধ করে। জুয়া খেলতে নিষেধ করায় জুয়াড়িরা গত মঙ্গলবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সায়েম মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় সায়েম মিয়া ও তার স্ত্রী বাধা প্রদান করলে জুয়াড়িরা তাদের এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে জুয়াড়িরা নগদ সাড়ে ১০ হাজার লুট করে নিয়ে যায়।

প্রতিবেশীরা আহত দম্পতিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করান।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত