নিখোঁজের ১০ দিন পর মেহগনি বাগানে ব্যক্তির অর্ধগলিত লাশ

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১০:০৫ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যুগিপাড়া গ্রামে নিখোঁজের দশ দিন পর মেহগনি বাগান থেকে মিজানুর রহমান মিঠু (৫০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ওই উপজেলার মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আজব আলী বিশ্বাসের ছেলে।

শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সকালে যুগিপাড়া গ্রামে মেহগনি বাগানে অর্ধগলিত মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, গত ১ নভেম্বর রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মিঠু। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ৪ নভেম্বর শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত