বিয়ের পরেই আয় বাড়ছে ভিকি-ক্যাটরিনার!

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৭:০৫ পিএম

বিয়ের পর পরেই বাড়তে চলেছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে অনেকদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা। অবশেষে বৃহস্পতিবার বিয়ে করেন তারা।

তাদের বিয়ের ছবি-ভিডিও ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বলা হচ্ছে নতুন দম্পতিকে ‘নতুন ব্র্যান্ড’ হিসেবে কাজে লাগাবে বিজ্ঞাপন পতিষ্ঠানগুলো। আর তাতেই মনে করা হচ্ছে আয় বাড়বে ক্যাটরিনা-ভিকির।

এর আগে সাইফ আলি খান ও করিনা কাপুরের বিয়েকে ঘিরেও তৈরি হয়েছিল বিজ্ঞাপন জগতে নতুন ব্র্যান্ড। তারই ধারাবাহিকতায় বাজারে তৈরি হয়েছে আরো তারকাজুটির নতুন নতুন ব্র্যান্ড। সাইফ-করিনার ‘সাইফিনা’, বিরাট কোহলি-অনুষ্কার ‘বিরুষ্কা, দীপিকা-রণবীরের ‘দীপবীর’। এবার সেই তালিকায় নতুন নাম ‘ভিক্যাট’।

এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। বিগত ১৮ বছর ধরে বলিউডে রাজ করছেন ক্যাটরিনা কাইফ। এই যুগলের ফ্যান ফলোয়িং আকাশছোঁয়া। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিজ্ঞাপনের মুখ তারা। ২০১৯ সালের ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী সেরা ১০০ জন তারকার তালিকায় ৭২ নম্বরে রয়েছেন ভিকি কৌশল। ক্যাটরিনা রয়েছেন ২৩ নম্বরে। তাই তাদের চাহিদা বিজ্ঞাপন দুনিয়ায় উর্ধ্বমুখী।

ইতিমধ্যেই শোনা গেছে, একটি ওটিটি প্ল্যাটফর্ম ১০০ কোটি টাকা দিয়ে কিনেছেন তাদের বিয়ের এক্সক্লুসিভ ফুটেজ। সেই কারণেই বিয়ে বাড়িতে মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল।

এখন আবার শোনা যাচ্ছে, বেশ কয়েকটি বিজ্ঞাপন কোম্পানির থেকে অফার পেয়েছেন ভিক্যাট।

তাই ধারণা করা হচ্ছে বিয়ের মাধ্যমে তাদের আয় বাড়াতে চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত