সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে বরিশালে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার বরিশাল সাইবার ট্রাইবুনালে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মামলার আবেদন করেন।
আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য রাখেন।
আদালতের বরাত দিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু জানান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় সাবক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে বিএনপির পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক আবুল কালাম আজাদ মামলার আবেদন করেন।
মামলা সুত্রে জানা গেছে, চলতি বছরের ১ ডিসেম্বর
মুরাদ হাসান এক সাক্ষাৎকারে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। ডিজিটাল মিডিয়া উপস্থাপক নাহিদ হেলালকে তিনি এ সাক্ষাৎকার প্রদান করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার ও প্রকাশ করে। যা মুহূর্তে সারা পৃথীবিতে ছড়িয়ে পরে।
উক্ত সাক্ষৎকারটি লক্ষাধিকবার দেখা হয়েছে এবং অগনিত কমেন্ট করা হয়। এটি প্রচারের ফলে সমাজ তথা রাষ্ট্রের সর্বমহলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়।
বিএনপির নেতা ও আইনজীবীরা দেশের আরো কয়েকটি জায়গায় মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেন। এর মধ্যে ঢাকা ও রাজশাহীতে মামলার আবেদন খারিজ হয়ে যায়।
