মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে বড়পর্দার জন্য নির্মিত হচ্ছে ‘দামপাড়া’।
এ ছবিতে প্রথমবারের মতো জুটি হচ্ছেন ফেরদৌস আহমেদ ও আশনা হাবিব ভাবনা।
শুদ্ধমান চৈতনের পরিচালনায় অভিনয়ের জন্য ইতিমধ্যে দুই তারকা চুক্তিবদ্ধ হয়েছেন।
‘দামপাড়া’য় শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস। তার স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় ভাবনা।
যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, পাকিস্তানিদের লক্ষ্যই ছিল চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামকে হত্যা করা। অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করে পাকিস্তানিরা। পরে এ শহীদের লাশ খুঁজে পাওয়া যায়নি।
‘দামপাড়া’র গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রযোজনায় ২৩ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে ছবিটির শুটিং।
