করোনা রোগীর সামনে কোন ধরনের মাস্ক পরলে কতক্ষণ সুরক্ষিত থাকবেন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৮:০১ পিএম

আপনার সামনে হয়তো একজন কোভিড আক্রান্ত রোগী রয়েছেন। আপনি জানেন না তাঁর সংক্রমণের কথা। কিন্তু তিনি নিজেও হয়তো জানেন না তাঁর শরীরে রয়েছে কোভিডের জীবাণু। এ রকম অবস্থায় কতক্ষণে তাঁর শরীর থেকে আপনার শরীরে ছড়াতে পারে কোভিডের জীবাণু? এর পুরোটাই নির্ভর করছে দুজনে কেমন ধরনের মাস্ক পরে রয়েছেন, তার ওপর।

সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট তৈরি করেছে। তাতে দেখা যাচ্ছে, আক্রান্ত এবং সুস্থ দুজনেই যদি বিনা মাস্কে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলেন, তাহলে ১৫ মিনিটের মধ্যে আক্রান্তের শরীর থেকে সুস্থের শরীরে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

আর দুজনেই যদি N95 মাস্ক পরে থাকেন, তাহলে ২৫ ঘণ্টা পর্যন্ত সামনাসামনি থাকলেও এই সংক্রমণ নাও ছড়াতে পারে। তবে সবচেয়ে উন্নত মানের N95 মাস্ক ২৫০০ ঘন্টা পর্যন্ত সুরক্ষা দিতে পারে।

সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ের চার্টও ছড়িয়ে পড়েছে।

image

তবে একটি প্রশ্ন উঠেছে এখানে। আমেরিকার Centers for Disease Control and Prevention বা CDC বলছে, এই সারণী মূলত ডেল্টা পর্যন্ত করোনার রূপগুলোর কথা মাথায় রেখে বানানো হয়েছিল। ওমিক্রনের সংক্রমণের হার অন্য রূপগুলির তুলনায় বেশি।

ফলে এক্ষেত্রে যে মাস্ক যত ক্ষণ পর্যন্ত নিরাপত্তা দিতে পারে বলে বলা হয়েছে, ওমিক্রনের ক্ষেত্রে সময়টা তার চেয়ে কমে যেতে পারে।

তবে এ বিষয় নিয়ে সন্দেহ নেই, N95 মাস্ক অন্য যে কোনও মাস্কের তুলনায় বেশি নিরাপত্তা দেয়। তবে এই ধরনের মাস্ক না থাকলেও যে কোনও মাস্ক বাড়ির বাইরে সব সময়েই পরা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত