চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় সাইকেলে আরোহী নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৯ পিএম

চুয়াডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় ওয়াজেদ আলী নামের এক সাইকেলে আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের রেলবাজরে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলী চুয়াডাঙ্গা জেলা সদরের নূরনগরের মৃত কালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ওয়াজেদ আলী সাকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। তিনি রেলাবাজর ফুড গোডাউনের সামনে পৌছালে পিছন দিক থেকে মাটি ভর্তি ট্রাক ধাক্কা দিলে তিনি আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত