মাদারীপুরের শিবচরে স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন আয়েশা (৩০) নামের এক নারী। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের ব্যাটারিচালিত অটোচালক রেজ্জেক তালুকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দুজনের মধ্য কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী রেজ্জেক তালুকদার রাগান্বিত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে তার পেটে ও নাকের কাছে আঘাত করেন।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী সজীব নামের এক যুবক বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল। সন্ধ্যার দিকে আমি বাড়ির একটু দূরে ছিলাম। তখন আমার স্ত্রী ফোন দিয়ে ঘটনা জানালে আমি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসি।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, আমি ৯টার দিকে নাইট ডিউটিতে আসি। রোগীটিতে মৃত অবস্থায় এখানে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ২টি ছুরির আঘাত আমরা দেখতে পেয়েছি।
শিবচর থানার উপপরিদর্শক শোভন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমরা ঘটনার সংবাদ পাই। কি কারণে এমন ঘটনা আমরা খতিয়ে দেখতেছি। আমরা এখানে আসার আগেই রেজ্জেকসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
