আইসোলেশনে মোস্তাফিজদের কোচ পন্টিং

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৬:২৬ পিএম

রিকি পন্টিংয়ের পরিবারের এক সদস্যের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। যার ফলে আইসোলেশনে যেতে হচ্ছে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচকে।

হোটেলের কক্ষে পাঁচদিনের আইসোলেশনে থাকবেন পন্টিং। তার পরিবারকে টিম হোটেল সুবিধার বাইরে স্থানান্তরিত করা হয়েছে।

শুক্রবার রাতে মুম্বাইয়ের ওয়ানংখেড়ে স্টেডিয়োমে চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে দিল্লি। এই ম্যাচে প্রধান কোচকে পাচ্ছে না মোস্তাফিজুর রহমানরা।

পরিবারের সদস্য করোনা পজিটিভ হওয়ার পর দু’বার পরীক্ষা দিয়েছেন পন্টিং। দু’বারই করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে তার।

তবে দিল্লি ক্যাপিটালস এক বিবৃতিতে জানায়, ম্যানেজমেন্ট ও মেডিক্যাল দলের সিদ্ধান্ত তিনি (পন্টিং) পাঁচদিন আইসোলেশনে থাকবেন।

তবে পন্টিংয়ের জন্য স্বস্তির বিষয় হলো, কেবল শুক্রবার রাজস্থানের বিপক্ষে ম্যাচে থাকতে পারছেন না তিনি।

ক্যাপিটালসের পরের ম্যাচ ২৮ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ততদিনে আইসোলেশন পর্ব শেষ করে দলের সঙ্গে যোগ দিতে পারবেন পন্টিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত