আসছে নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের সম্ভাবনা আছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানায়নি আয়োজকরা।
এবার আইপিএলের পূর্ণ নিলাম হবে। নিলামের আগে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। ছয়জনের কম ক্রিকেটারকেও ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে বাকিদের নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ভেড়ানো যাবে।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে। তবে এরই মধ্যে ধরে রাখতে পারে এমন ক্রিকেটারদের নাম প্রাথমিকভাবে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।
সেখানে দেখা গেছে চেন্নাই সুপার কিংসের ধরে রাখাদের তালিকায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। গেল আইপিএলে দুই কোটি রুপি ভিত্তি মূল্যে চেন্নাইতে খেলেছিলেন মোস্তাফিজ।
চেন্নাইয়ের জার্সিতে ২০২৪ আইপিএলে ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ৯ ম্যাচে ২২.৭১ গড় আর ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নেন। তাতে ফিজ ছিলেন গেল আইপিএলে চেন্নাইয়ের দ্বিতীয় সফল বোলার।
চেন্নাই সুপার কিংসের ধরে রাখা ক্রিকেটারদের প্রাথমিক তালিকা
প্রথম পছন্দ (১৮ কোটি রুপি) - রুতুরাজ গায়কোয়াড়
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি) - শিবম দুবে
তৃতীয় পছন্দ (১১ কোটি) - মাথিশা পাথিরানা
চতুর্থ পছন্দ (১৮ কোটি) - রবীন্দ্র জাদেজা
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি) - মহেন্দ্র সিংহ ধোনি
রাইট টু ম্যাচ কার্ড - এক জন।
ইনজুরিতে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
পাকিস্তানের নির্বাচক কমিটিতে ‘আম্পায়ার’ আলিম দার