বান্দরবানের কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে নন্দ বংশ মহাথের (৭৩) নামে এক বিহারাধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়।
রবিবার সকালে বিহারের সেবকেরা অধ্যক্ষকে খাবার দিতে গেলে বিহারের সামনে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা বলেন, বিহারে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশ জানিয়েছি।
বান্দরবান সদর থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান, পুলিশের টিম গিয়ে লাশটি উদ্ধার করেছে। কেন এমন হল বিষয়টি জানার চেষ্টা করছি।
