বির্তক নুসরাতের নিত্যসঙ্গী। তবে তিনি সব সময়ই পজিটিভ। ট্রোলডকে বিশেষ পাত্তা দিতে নারাজ। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। সে নিখিল জৈনের সঙ্গে বিয়ে কিংবা সেটা ভেঙে যাওয়া, ছেলে ঈশানের জন্ম- সব কিছুতেই প্রশ্নের মুখ দাঁড় করানো হয়েছে তাকে। তবে বরাবরই মাথা উঁচু করে সবকিছুর জবাব দিয়েছেন অভিনেত্রী।
২০১৯ এ লোকসভা নির্বাচন জেতার পর ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। তবে বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় বিয়ে। সেই সময় তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ পায়। গত বছর আগস্ট মাসে পুত্রসন্তানের মা হন নুসরাত। নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সংসার পাতেন অভিনেত্রী। তার সন্তানের পিতা যশ। আপাতত লোকচক্ষুর আড়ালেই ছেলেকে বড় করছেন নুসরাত।
রবিবার রাতে ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে আড্ডায় তাদের প্রিয় #আস্কমিএনিথিং সেশনের আয়োজন করেন অভিনেত্রী। সেখানেই অভিনেত্রী তার অনুরাগীদের মধ্যে কেউ তাকে প্রশ্ন করেন, 'তুমি অমুসলিমদের বিয়ে করেছ কেন? নাকি তুমি মুসলমান বর পাওয়ার যোগ্য নও?' এই প্রশ্নের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী। তিনি তাকে পালটা লেখেন, 'তুমি ঠিক কোন গ্রহের প্রাণী? কোন জগতেই বা বাস কর, তুমি কি মানুষ…!'
তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নুসরত কিন্তু 'স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪' মেনে হয়নি সেই বিয়ে। যখন দুজনের মধ্যে মনোমালিন্যের কারণে সেই বিয়ে ভেঙে দেন অভিনেত্রী। সে সময় তিনি বিবৃতি দিয়ে জানান, দুই পৃথক ধর্মের মানুষ 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪' এই আইন অনুসারে বিয়ে করলে তবেই সেটি বৈধ বলে বিবেচ্য হয়। গত বছর তাদের এই বিয়ে খারিজ করে দেন আদালত।
তারপর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের খবর শোনা যায়। তার মাঝেই খবর আসে অন্তঃসত্ত্বা নুসরাত। তবে এই মুহূর্তে সব ঠিকঠাক। যশের আগের পক্ষের ছেলে ও নিজের ছেলে ঈশানকে নিয়ে সুখীগৃহকোণ নুসরাতের।
প্রসঙ্গত, ২০২০ সালে এসওএস কলকাতা ছবির সময় থেকেই নাকি কাছাকাছি আসেন যশ-নুসরত। সম্প্রতি থাইল্যান্ড সফরে গিয়েছিলেন 'যশরাত'। সেখান থেকে একের পর এক ছবি দেন টলিপাড়ার এই হট কাপল। সূত্র : এইসময়
