সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘পুষ্প কথা’। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী হামিদ। তার বিপরীতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও কাজল রায়হান। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা জাহিদ হাসান। আজ রাত ৮ টায় এসএ টিভিতে নাটকটি প্রচারিত হবে। ‘পুষ্প কথা’ নাটকে মৌসুমী হামিদ, আশিক চৌধুরী ও কাজল রায়হান ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী ঊজ্জল ও রেবেকা রৌফ সহ আরও অনেকে।
এ প্রসঙ্গে নির্মাতা জাহিদ হাসান বলেন, ‘দর্শকদের বিনোদনের কথা ভেবেই নাটকটি বানানো হয়েছে। ‘পুষ্প কথা’ নাটকটির গল্প অনেক সুন্দর। আশা করছি, নাটকটি দর্শকরা উপভোগ করবেন।’উল্লেখ্য, গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ করা হয়। খুব শিগগির একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
