সাতক্ষীরা সীমান্ত থেকে ৪টি স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৭:১৩ এএম

সাতক্ষীরা সীমান্ত থেকে ৫০৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার সকালে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদের নেতৃত্বে সাতক্ষীরা সদর থানাধীন বিনেরপোতা নামক স্থানে চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শামিমুল ইসলাম (৪০) নামে এক পাচারকারীকে আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত