সেমিফাইনালের আগে যে কারণে উদ্বেগ রোহিতের

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০২:৫৯ পিএম

বিশ্বকাপের আগে থেকেই ভালো ছন্দে ইংল্যান্ড। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিপক্ষে মাঠে জস বাটলাররা জিতেছেন সিরিজ। সেই ইংলিশদের বিপক্ষে আগামী ১০ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত। ফর্মের তুঙ্গ থাকলেও প্রতিপক্ষ দল কিংবা বিশেষ ক্রিকেটারকে নিয়েও তেমন ভাবনা নেই রোহিত শর্মাদের। তবুও ভারতীয় অধিনায়ক ফাইনালের লড়াইয়ে নামার আগে উদ্বেগে রয়েছেন।

রোহিতের আসল চিন্তা অ্যাডিলেডের ২২ গজ নিয়ে। জ়িম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর নিজের উদ্বেগ গোপন রাখেননি তিনি। অস্ট্রেলিয়ার এই শহরেই বাংলাদেশের বিপক্ষে খেলেছে ভারত। উইকেট তাই অচেনা নয়। তবুও সতর্ক ভারত অধিনায়ক বলেছেন, ‘অ্যাডিলেডের পরিবেশের সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। আমরা আগে ওখানে খেলেছি। কিন্তু ইংল্যান্ড খুব শক্তিশালী দল। আমাদের কঠিন চ্যালেঞ্জ সামলাতে হতে পারে। ইংল্যান্ড বেশ ভাল খেলছেও। মনে হয় সেমিফাইনালে দুই দলের মধ্যে ভাল লড়াই হবে।’

আত্মবিশ্বাসী রোহিত ভুলে যাননি অ্যাডিলেডে ব্যাটিং ব্যর্থতার কথা। রোহিত বলেন, ‘আমরা অ্যাডিলেডের ম্যাচে কথা ভুলিনি। কী ভাবে এই পর্যন্ত পৌঁছেছি, তাও অজানা নয়। আমাদের আরও একাত্ম হতে হবে। পরস্পরের সুবিধা অসুবিধা বুঝতে হবে। সেমিফাইনালে অত্যন্ত চাপ থাকবে। আমাদের ভাল খেলতেই হবে। অ্যাডিলেডে আমরা ভাল খেলতে পারলে ম্যাচের ফলাফল ভাল হতে পারে। পরিবেশ ও পরিকল্পনার সঙ্গে আমাদের যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত