রবিবার থেকে বাজারে ‘কিক অফ’

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৯:২৪ পিএম

লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের বল মাঠে গড়ানোর আগেই পাঠকের হাতে পৌঁছাচ্ছে দৈনিক দেশ রূপান্তরের বিশ্বকাপ আয়োজন ‘কিক অফ’। যেখানে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের পরিচিতি। এছাড়া থাকছে মেসি-নেইমার-রোনালদোদের আলাদা সব লেখা।

শনিবার রাতে দৈনিক দেশ রূপান্তরের স্টুডিওতে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেছেন ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন।

এসময় তিনি বলেন, ম্যাগাজিনে ৩২ দলের পরিচিতি তুলে ধরা হয়েছে। বড় দলগুলোর পাশাপাশি ছোট দলগুলোর পরিচিতিও তুলে ধরা হয়েছে। সে দলগুলোর সেরা খেলোয়াড়দের নিয়েও লেখা হয়েছিল। ছাপা কাগজে প্রকাশিত হওয়ায় এটি ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যতে কোনো একদিন এই ম্যাগাজিনে লেখা উদীয়মান খেলোয়াড়টিকে নিয়েও কোথাও হতে পারে আলোচনা। ফলে এসব আয়োজনের তাৎক্ষণিক সাফল্য কখনও না এলেও, আলোচনা থাকবে যুগের পর যুগ।

এই ম্যাগাজিনের বাইরেও মূল পত্রিকার সঙ্গে যুক্ত হচ্ছে ৮ পাতার বিশেষ সংখ্যা। পাওয়া যাবে বিশ্বকাপের ফিকশচারও। থাকছে ব্রাজিল-আর্জেন্টিনার তিন কিংবদন্তি জিকো, হোর্হে বুরুচাগা ও হুয়ান ভেরনের কলাম। বাংলাদেশে একমাত্র দেশ রূপান্তরেই তারা লিখছেন।

পশ্চিম বাংলার ক্রীড়া সাংবাদিক কাশীনাথ ভট্টাচার্য লিখেছেন বিশ্বকাপ আয়োজনের মূল রচনাটা। এছাড়া দেশের বর্তমান সময়ের সেরা ফুটবল বিশ্লেষক ও কোচ সাইফুল টিটু নিয়মিত লিখবেন খেলার পাতায়।

শুধু কি তাই! বিশ্বকাপ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। তারা নিয়ে এসেছে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক। দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির পক্ষ থেকে থাকছে রেডি ফ্ল্যাট উপহার। মাসজুড়ে দেশ রূপান্তরে ছাপা হবে কুইজ, থাকবে অনলাইনেও। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভাগ্যবান একজন পাবেন রূপায়ণ টাউন ফেইজ-১ এর একটি রেডি ফ্ল্যাট।

এ ছাড়াও ফুটবল প্রেমীদের জন্য থাকছে প্রতিদিন কুইজ, প্রতিদিনই উপহার। প্রতিদিনের কুইজ বিজয়ী বসুন্ধরা কিংসের সৌজন্যে পাবেন একটি ট্যাব। ভিস্তা ও ওয়ালটনের সৌজন্যে আয়োজিত কুইজ বিজয়ীরা পাবেন ইলেকট্রনিক্স সামগ্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত