বসুন্ধরা কিংস দেশ রূপান্তর প্রতিদিনের কুইজ

অষ্টম দিনের পুরস্কার জিতলেন টাঙ্গাইলের আব্দুর রহমান

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৬:৪৭ পিএম

ছাদে ছাদে উড়ছে প্রিয় দেশের পতাকা, বিশ্বকাপ জোয়ারে ভাসছে সারা দেশ। দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজন করেছে চারটি কুইজ। মেগা কুইজের পুরস্কার রূপায়ন সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট। আর বসুন্ধরা কিংসের সৌজন্যে প্রতিদিন একজন পাঠক জিতে নিচ্ছেন একটি ট্যাব। 

উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের কুইজের ড্র। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে অতিথি ছিলেন রূপায়ন গ্রুপের উপদেষ্টা, সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার। ড্র-আয়োজনে তিনি অজস্র সঠিক উত্তরের মধ্য থেকে কুইজ ৮ এর বিজয়ী টাঙ্গাইলের আবদুর রহমানের কুপনটি তোলেন। সন্ধ্যায় কুইজ ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের সৌজন্যে একটি ট্যাব পুরস্কার হিসেবে তুলে দেয়া হবে। 

এসময় আন্তরিক এই আয়োজনের প্রশংসা করেন অতিথি। তিনি বলেন, ২০১৮ সালে না করতে পারলেও এবার মেগা মেগা পুরস্কার নিয়ে দেশ রূপান্তর বিশ্বকাপ কুইজ করছে, সফল এই আয়োজনের মধ্য দিয়ে দেশ রূপান্তর দেশের ক্রীড়ামোদিদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।   

কুইজ ৭ এর বিজয়ী নোয়াখালীর সেনপাড়া থেকে এসে পৌঁছাতে না পারায় তার পুরস্কারটি আজ কুইজ ৮ এর সাথে প্রদান করা হবে। 

দৈনিক দেশ রূপান্তরের হেড অফ ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিনের উপস্থাপনায় রূপায়ন গ্রুপের উপদেষ্টা, সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার ছাড়াও ছিলেন আলোকচিত্র সম্পাদক সাহাদাত পারভেজ, কান্ট্রি এডিটর খালিদ হাসান নিয়াজ, যুগ্ম বার্তা সম্পাদক জুয়েল মোস্তাফিজ, দেশ রূপান্তরের প্রশাসন বিভাগের কর্মকর্তা ইউসুফ কবির ও আনোয়ার হোসেন চৌধুরী এবং প্রযোজক লিটু হাসান। 

এই আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত