ভেজাল পাতা দিয়ে চা বানাচ্ছেন?

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০২:৩৮ পিএম

সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়া, বাঙালির চিরাচরিত অভ্যাস। তবে শুধু বাঙালিই নয়, বিশ্বের বহু মানুষেরই চা প্রিয় পানীয়। এমন অনেকেই আছেন, যারা দিনে ৪-৫ কাপ চা না খেলে স্বস্তি পান না। কিন্তু সেই চা পাতা যদি হয় ভেজাল?

চা পাতায় ভেজাল শনাক্ত করার উপায়: 

- প্রথমে একটি ফিল্টার পেপারে অল্প করে চা পাতা ছড়িয়ে দিন।

- এরপর চা পাতা ও পেপারের ওপর অল্প পানি ছিটিয়ে দিন।

- এবার কলের নিচে ফিল্টার পেপারটি ভালো করে ধুয়ে নিন। 

- ভেজা কাগজটি এবার আলোর সামনে ধরে পেপারের দাগগুলি ভালো করে পর্যবেক্ষণ করুন। 

- ভেজালহীন চা পাতা হলে ফিল্টার পেপারে কোনো দাগ দেখা যাবে না। আর, ভেজাল চা পাতা কাগজের ওপর কালো বা বাদামি রঙের দাগ ফেলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত