ঘন ঘন আদালতে হাজিরা দিতে হচ্ছে জ্যাকুলিনকে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৩:১৮ পিএম

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় সোমবার ফের দিল্লির পাটিয়ালি কোর্টে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। আপাতত ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে বাইরে আছেন তিনি। তবে আদালতে হাজিরা দিতে হচ্ছে ঘন ঘন।

শ্রীলঙ্কা থেকে এসে বলিউডে নিজের ক্যারিয়ার গড়েছিলেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। অক্ষয় থেকে সালমান একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন।

গত ৩০ নভেম্বর সুকেশ মামলায় নয়াদিল্লির পুলিশের হাতে গ্রেপ্তার হন পিঙ্কি ইরানি। পিঙ্কিই জ্যাকুলিন ফার্নান্ডেজকে দেখা করিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে।

প্রসঙ্গত, ১৭ আগস্ট ইডি জ্যাকুলিনের নামে চার্জশিট পেশ করে সুকেশের সঙ্গে যোগ থাকার কারণে।

একাধিক অভিযোগ রয়েছে ‘রাম সেতু’ নায়িকার নামে।

image

ইডি সূত্রের দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গেছে যে, জ্যাকুলিন জানতেন সুকেশ একজন তোলাবাজ। জেনেবুঝেই এই তোলাবাজির টাকা নিজের জন্য ব্যবহার করেছেন। দামি দামি উপহার নিয়েছেন। এমনকি জ্যাকুলিনের পরিবারও সুকেশের থেকে আর্থিক সুবিধা নিয়েছে। তার দেশ ছাড়ার উপরেও রয়েছে আদালতের নিষেধাজ্ঞা।

ইডির তরফে একাধিকবার আদালতে জ্যাকুলিনের জামিনের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। তাদের দাবি ইচ্ছে করে প্রমাণে কারচুপি করতে পারেন নায়িকা।

অভিনেত্রীর আইনজীবী প্রশান্ত পাতিল যদিও দাবি করেছেন, ‘ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে জ্যাকুলিন’কে।

সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘এই মামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন জ্যাকুলিন। জিজ্ঞাসাবাদের জন্য যতবার তাকে ডাকা হয়েছে, প্রতিবার হাজিরা দিয়েছেন তিনি। আর্থিক তছরুপ মামলার তদন্তের স্বার্থে সব ধরনের তথ্য তদন্তকারীদের জানিয়েছেন জ্যাকুলিন। কিন্তু তিনি যে প্রতারিত, তা মানতে নারাজ কর্মকর্তারা। জ্যাকুলিন অপরাধমূলক চক্রান্তের শিকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত