শীতে খুশকি প্রতিরোধে ভরসা রাখুন আয়ুর্বেদে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১০:০০ এএম

নারী-পুরুষ নির্বিশেষে শীতে সবাই যে সমস্যায় ভোগেন, তা হলো খুশকি। আবহাওয়ার কারণে হোক বা জিনগত কারণেই হোক, গাঢ় রঙের পোশাকে খুশকি ঝরে পড়লে সমস্ত সাজই মাটি। শুধু তা-ই নয় সারাক্ষণ মাথার ত্বক থেকে মৃত কোষের সঙ্গে প্রতিদিন বেশ কয়েক গাছা চুলও উঠে আসবে।

নিয়মিত মাথা পরিষ্কার না করা, অতিরিক্ত গরম পানিতে মাথা ধোয়া ইত্যাদি নানা কারণেই মাথায় খুশকি হতে পারে। খুশকি দূর করতে পারে এমন নানারকম প্রসাধনী ব্যবহার করে দেখতেই পারেন। তবে এসব প্রসাধনীর ফল সাময়িক। তাই খুশকি থেকে মুক্তি পেতে ভরসা রাখতে হবে আয়ুর্বেদের ওপর।

খুশকি নির্মূল করতে আয়ুর্বেদের যে তিনটি উপাদান ম্যাজিকের মতো কাজ করে

প্রথমে একটি বাটিতে এক চামচ দই, ৫-৬টি কারিপাতা এবং সামান্য একটু আদা নিয়ে একসঙ্গে বেটে নিন। এই মিশ্রণ মাথায় মেখে রাখুন অন্তত আধঘণ্টা। কারিপাতা না পেলে বাজার থেকে কারিপাতার গুঁড়ো কিনেও ব্যবহার করতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, দইয়ের অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ চুলে যেকোনো রকম সংক্রমণের হাত থেকে রক্ষা করে। দই প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে। কারিপাতা মাথার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ত্বকে কোনো রকম ছত্রাকজনিত সংক্রমণের হাত থেকে রক্ষা করে। আদার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল যৌগ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত