সমর্থকদের শিরোপা উৎসর্গ করলেন তাগলিয়াফিকো

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০২:৩৩ এএম

আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। এমন কথা বলা হয় না ৩৬ বছর ধরে। তিন যুগ ধরে খবরের শিরোনামে লেখা হয় না চ্যাম্পিয়নের উপমা। অবশেষে আর্জেন্টাইনরা বিশ্বকাপের মুকুট জয় করলো। আর জিতেই শিরোপাটা সমর্থকদের উৎসর্গ করলেন নিকোলাস তাগলিয়াফিকো।

শিরোপা জয়ের পর নিকোলাস তেগলিয়াফিকো বলেন, ‘প্রথমার্ধটা আমরা দারুণ খেলেছি। দ্বিতীয়ার্ধে আমরা বেশ কিছু ভুল করেছি। তবে আমরা দেখিয়েছি কিভাবে এগিয়ে যেতে হয়। আমি এই শিরোপা উৎসর্গ করছি আর্জেন্টিনার সব মানুষের জন্য আর সেই সব মানুষদের যারা আর্জেন্টিনাকে সমর্থন করেন।’

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়েছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে যেন আক্রমণের ধার হারিয়ে ফেলেছিল তারা। তাতে গোল হজম করে বসে। এক পর্যায়ে সমতায় ফিরে ফ্রান্স। তারপর ফের এগিয়ে যায় আর্জেন্টাইনরা। কিন্তু এমবাপ্পের হ্যাটট্রিকে লিড ধরে রাখা সম্ভব হয়নি। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নেয় আলবেসিলেস্তেরা। যে শিরোপা আর্জেন্টিনার হাতে দেখার জন্য কতকাল ধরে অপেক্ষায় ছিলেন সমর্থকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত