সুপারফুড কমলার উপকারিতা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৩৫ পিএম

শীত জেঁকে বসেছে সারা দেশে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ঋতুতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার ফলে জ্বর, কাশি, সর্দি, গলাব্যথা এবং আরও অনেক শারীরিক সমস্যা ব্যাপকভাবে বেড়ে যায়।

এ কারণে শীতকালে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে পুষ্টিকর খাবারের ওপর গুরুত্বারোপ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। খাবারের তালিকায় ইতিবাচক পরিবর্তন আনার একটি সহজ উপায় হলো, প্রতিদিনের খাবারে বেশি করে মৌসুমি ফল ও শাকসবজি রাখা। প্রতিটি ঋতু নিজস্ব ফল ও সবজি নিয়ে আসে, যার প্রতিটিতে বেশ কিছু উপকারী পুষ্টিমান থাকে। এমনই একটি আশ্চর্যজনক শীতকালীন ফল হলো কমলা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা কমলাকে শীতকালীন ‘সুপারফুড’ হিসেবে বিবেচনা করে থাকেন। মিষ্টি ও রসালো এ ফল ভিটামিন-সি, অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ভাইরাল গুণের ভা-ার। এ ছাড়া এটি শরীরে প্রয়োজনীয় বেশ কিছু খনিজ ও ভিটামিন জোগায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি ফ্লু, জ্বরসহ কিছু মৌসুমি রোগ প্রতিরোধেও সহায়তা করে।

কমলার স্বাস্থ্য উপকারিতা

          রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

            কমলা হলো ভিটামিন-সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভা-ার, যা শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে ও ফ্রি র‌্যাডিক্যাল ক্ষতি প্রতিরোধ করে। এ ছাড়া কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, শীতকালীন ঠান্ডা-সর্দি ও নানা ধরনের অসুস্থতা প্রতিরোধেও সহায়তা করে।

          ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

            শীত প্রায়ই ত্বকে শুষ্কতার ছাপ ফেলে এবং ত্বককে ফ্যাকাশে ও নিস্তেজ করে তোলে। কমলায় বিদ্যমান ভিটামিন-সি ত্বককে শুষ্ক হওয়া থেকে বিরত রাখতে সাহায্য করে এবং ভেতর থেকে উজ্জ্বল করে তোলে।

          ওজন কমাতে সহায়ক

            কমলায় ক্যালরির পরিমাণ অবিশ্বাস্যরকম কম এবং এতে কোনো চর্বি নেই। তাই যারা অতিরিক্ত ওজন কমাতে আগ্রহী, তাদের জন্য এ ফল আদর্শ।

          ক্যানসার প্রতিরোধী খাবার

            কমলার অন্যতম প্রধান উপাদান হলো লিমোনিন। এটি মুখ, ত্বক, ফুসফুস, স্তন, পাকস্থলী ও কোলন ক্যানসারের ঝুঁকি কমায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত