মেসির পাস থেকে গোল সারা জীবনের স্মৃতি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ এএম

মাঠে তার মতো আর কখনো কাউকে দেখা

যাবে না এবং তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আমরা যতই দলটাকে নতুন করে গড়ে তুলি না কেন, নতুন যারা উঠে আসছে তাদের নিয়ে যতই দারুণ একটি দল তৈরি করি না কেন, আমি আর কারও মধ্যে তার মতো সেই আভা দেখিনি। তিনি যে অনুভূতি তৈরি করতেন, তা আর থাকবে না। তাকে উপভোগ করতে

পারাটা ছিল অসাধারণ লিওনেল স্কালোনি

তোমার প্রজন্মে জন্ম নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তোমার সঙ্গে এতগুলো বছর ফুটবল উপভোগ করতে পারার সৌভাগ্য হয়েছিল। আজ তুমি সেই দরজাটি বন্ধ করে দিলে, যা সমস্ত আর্জেন্টাইন কখনোই শুনতে চায়নি যে, তুমি বন্ধ করতে যাচ্ছ। কিন্তু সেই দিনটি চলেই এলো, আর আজ আর দশটা আর্জেন্টাইনের মতোই আমিও তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশের জন্য তুমি যা কিছু করেছো, তার সবকিছুর জন্য। তোমাকে অনেক ভালোবাসি, বন্ধু। 

আনহেল ডি মারিয়া

শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব তোমাকে ফুটবলের জন্য যা কিছু করেছ তার জন্য ধন্যবাদ জানাচ্ছে। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলতে পারা এবং তার চেয়েও বড় কথা, তোমার পাশে থেকে ইতিহাস গড়তে পারাটা আমার জন্য

অনেক বড় এক সম্মান ছিল নেইমার জুনিয়র

এক অবিশ্বাস্য সমাপ্তি! এই ম্যাচটি আমার

কাছে একটা বোনাসের মতো ছিল, কারণ আমি ভেবেছিলাম আমার শেষ ম্যাচটি তো বিশ্বকাপেই হয়ে গেছে। আমরা জাতীয় দলে একসঙ্গে বহু বছর কাটিয়েছি এবং তার সঙ্গে শেষ মুহূর্তটা উপভোগ করতে পারাটা চমৎকার ছিল। তার পাস

থেকে আমার ক্যারিয়ারের শেষ গোলটি করা এমন একটা স্মৃতি যা আমি সারা জীবন

হৃদয়ে আগলে রাখব

নিকোলাস ওতামেন্দি

তুমি আমাদের এতটা হাসিয়েছ এবং ফুটবলকে এতটা উপভোগ করতে শিখিয়েছ! তোমার নাম লেখা হয়ে গেছে তোমার দেশের এবং পুরো বিশ্বের ইতিহাসেৃ শৈশবের স্বপ্ন পূরণ করে, পুরো দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যে আনন্দ, তা একমাত্র আমরাই জানি! তুমি তোমার জাতীয় দল ও দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছৃ  জীবনটা

উপভোগ করো, ভাই

রোনালদিনহো

সে আমাকে শুধু একজন ফুটবলার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও গড়ে তুলেছে। আমি একজন আরও ভালো মানুষ, ভালো ক্রীড়াবিদ, ভালো বাবা এবং ভালো বন্ধু হতে পেরেছি। আমি তাকে বলতে চাই যে, আমি তাকে ভালোবাসি।

সে জানে সে আমার ভাই এবং তার

একটা বিশাল হৃদয় রয়েছে

রড্রিগো ডি পল

সর্বশেষ সর্বাধিক পঠিত