ঘন কুয়াশা

রাত ৩টা থেকে বন্ধ শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:১৩ এএম

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর নরসিংহপুর -চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝ পথে কোন ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান তিনি।

তিনি জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের আগে এই রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। আর এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহন কমে গেছে। তাই বর্তমানে ফেরিগুলো যানবাহনের জন্য অপেক্ষা করে।

এদিকে, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে চালকরা হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো ধীর গতিতে চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত