পাঁচ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:২৫ এএম

ঘন কুয়াশা কেটে যাওয়ায় পাঁচ ঘণ্টা পর শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এরআগে শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে এ রুটে ফের চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

তিনি জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এই রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহনের চাপ কমে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত