বাংলাদেশি পাসপোর্টসহ বিমানবন্দরে ধরা ‘আরসা’ নেতা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১ পিএম

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্য যাওয়ার সময় মো. আসাদুল্লাহ নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তার আসাদুল্লাহ মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অ্যালায়েন্স (আরসা)’র নেতা বলে পুলিশ জানায়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আটক করে তাকে নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। তার কাছ থেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে। মো. আসাদুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার থ্যাংখালী শরণার্থী ক্যাম্পে বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি-উত্তর) নিহাদ আদনান তাইয়ান জানান, জেদ্দাগামী বিমান এয়ারলাইনসের ফ্লাইটের (বিজি-১৩৫) যাত্রী হিসেবে আসাদুল্লাহ বোর্ডিং পাস সংগ্রহ করেছিল। ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৭টায় শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। গ্রেপ্তার আসাদুল্লাহ রোহিঙ্গাদের কাছে আরসা নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত