ধুঁকতে থাকা লিটন দাস দিলেন ফেরার আভাস। সতীর্থ রনি তালুকদার ফিরে গেলেও তিনি হয়েছেন থিতু। তার সঙ্গে জুটি গড়ছেন নাজমুল হোসেন শান্ত। তাতে ইনিংসের মাঝপথে এসে শক্ত অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ। ১০ ওভার শেষে টাইগাররা সংগ্রহ করে ৭৭ রান। হারায় একটিমাত্র উইকেট।
নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস দ্বিতীয় উইকেটে জুটি গড়ছেন। তাদের জুটি বড় সংগ্রহের পথ দেখাচ্ছে বাংলাদেশকে।
স্যাম কারেনের অফ স্টাম্পের বাইরে লেংথ বল, লিটন শুধু ব্যাটের ফেসটা ওপেন করেছেন। সে শটই খুঁজে নিয়েছে গ্যাপ, হয়েছে চার। লিটনের ইনিংসে ষষ্ঠ বাউন্ডারি এটি। কারেন এরপর করেছেন পায়ের নো-বল, ফ্রি হিটে করেছেন ওয়াইড। ফ্রি হিটে এসেছে একটি রান। তবে আরেকবার দারুণ একটি ভিত তৈরি করেছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৮ রান। লিটন দাস অপরাজিত ৪৯ রানে ও নাজমুল শান্ত ১৭ রানে।
