সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৫:১০ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলার আবেদন করা হয়েছে।

জুতা নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার অভিযোগে সোমবার (২৭ মার্চ) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে মামলার আবেদন করেন মো. কামাল উদ্দিন নামে এক আইনজীবী।

আদালত সূত্র জানায়, সাতকানিয়া উপজেলা কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গত ৭ মার্চ সকাল ৯টায় জুতা পায়ে ফুল দেন এম এ মোতালেব।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবদুল গফুর তালুকদার জানান, জুতা পায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এম এ মোতালেব অশ্রদ্ধা, অসম্মান ও অমর্যাদা করেছেন। এম এ মোতালেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মাহহানির মামলার আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে মামলাটি আদেশের জন্য রেখেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত