ইফতারের দোয়া

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৭:২০ পিএম

সারা দিন রোজা রাখার পর যে পানাহারের মাধ্যমে রোজার সমাপ্তি করাকে ইফতার বলে। ইফতারের মুহূর্ত রোজাদারের জন্য পরম আনন্দের। ইফতারের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে। আরেকটি হচ্ছে- যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।’ -জামে তিরমিজি : ৭৬৬

ইফতারের সময় যে দোয়া পড়তে হয়, সে সম্পর্কে হাদিসে বর্ণনা এসেছে। ইফতারের পরের দোয়ার কথাও উল্লেখ হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন, তখন বলতেন-

উচ্চারণ : জাহাবাজ জামায়ু, ওয়াবতাল্লাতিল উরুকু; ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।

অর্থ : (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো। -সুনানে আবু দাউদ : ২৩৫৭

ইফতার করার সময় যে দোয়া পড়তে হয়-

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিজের মাধ্যমে ইফতার করেছি। -সুনানে আবু দাউদ : ২৩৫৮

×
সর্বশেষ সর্বাধিক পঠিত