‘এসে যেন বলছে, আমি তোমাদের সবার’

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৬:০২ পিএম

ঈদ মানেই আনন্দ। এই আনন্দকে আরও অনেকগুণ বাড়িয়ে দেয় শোবিজ তারকারা। ঈদকে ঘিরে তাদের নানা আয়োজন ভক্তদের ঈদ আনন্দকে আরও সমৃদ্ধ করে। তারকারা নিজেদের ফেসবুকে জানান দিচ্ছেন ঈদকে ঘিরে তাদের নানা কথা, শেয়ার করছেন তাদের ছবি।

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসানের ঈদ কেমন কাটলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দুটি ছবি শেয়ার করে তিনি লিখেন, ‘গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে করে ঈদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়। এর পর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এল। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো কত শত পরিবার। এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো।’

তিনি আরও লিখেন, ‘এবার আমাদের সঙ্গে ঈদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহু দিন পর ঈদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ঈদের সেটাই পরম প্রাপ্তি।’

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেন, ‘ঈদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ঈদ মোবারক!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত