হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া আর নেই

আপডেট : ০৩ জুন ২০২৩, ১২:০৫ পিএম

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (৩ জুন) মাওলানা ইয়াহিয়ার ছেলে মাওলানা মোহাম্মদ জুনাইদ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল শুক্রবার (০২ জুন) রাত দেড়টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী মাদ্রাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি।

উল্লেখ্য, মাওলানা ইয়াহইয়া ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অন্তর্গত আলমপুর গ্রামের কাজী সালেহ আহমদ বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিনি হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত