ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের মোবাইল কোর্ট পরিচালনাকালে পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার তিতাস গ্যাসের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪-এর আওতাধীন জোন-৮ গুলশান এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের গুলশান থানার হেফাজতে রাখা হয়েছে। আটক ব্যক্তিরা তিতাসের ভুয়া পরিচয়সহ আইডি কার্ড, ফাইল ইত্যাদি ব্যবহার করে গ্রাহককে হয়রানি করছিল। বিজ্ঞপ্তি
×
