প্রথম বারের মতো রূপায়ণ ফুটসাল টুর্নামেন্ট

আপডেট : ১৬ জুন ২০২৩, ০২:৩৮ পিএম

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের আয়োজনে ‘রূপায়ণ ফুটসাল টুর্নামেন্ট ২০২৩’ এর শিরোপা জিতেছে লাল দল। বনানী ১৩ নম্বর মাঠে ফাইনালে তারা টাইব্রেকারে ৪-২ গোলে নীল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে ড্র থাকলে টাইব্রেকারে জয় তুলে নেয় লাল দল।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ইন্টার ডিপার্টমেন্টাল পারস্পারিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ, বিনোদন এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রথম বারের মত আয়োজন করা হয় রূপায়ণ ফুটসাল টুর্নামেন্ট।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের মধ্যে পারস্পারিক সুসম্পর্ক তৈরি করাই এই টুর্নামেন্টের লক্ষ্য বলে জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা।

প্রথম আসরে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান রূপায়ণ হাউজিং এস্টেটের প্রধান নির্বাহী ও লাল দলের অধিনায়ক। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের কথাও বলেন তিনি।

অফিসিয়াল দায়িত্ব পালনের পাশাপাশি বিনোদনের এমন সুযোগ করে দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নীল দলের অধিনায়ক ও রূপায়ণ হাউজিং এস্টেটের পরিচালক।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল। ফাইনাল শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত