৫ বছর পর নাটকে ইমন-মম

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৫:৪৩ পিএম

চিত্রনাট্যকারের গল্প নিয়ে নতুন একটি নাটকে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও জাকিয়া বারী মম। নাটকের নাম ‘স্ক্রিপ্ট রাইটার’। মাঝে এই জুটিকে সিনেমায় দেখা গেলেও ৫ বছর পর একসঙ্গে নাটকে কাজ করছেন তারা।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। নাটকটি পরিচালনায় আনিসুর রহমান।

মামনুন ইমন বলেন, ‘টেলিছবিটি নির্মিত হয়েছে একজন চিত্রনাট্যকারের গল্প নিয়ে। গল্প ও চরিত্র মিলে এটি দর্শকের ভালো লাগবে– এ আশা করাই যায়।’

মম বলেন, ইমনের সঙ্গে বেশ বিরতির পর অভিনয় করেছি। শুধু সহশিল্পী নয়, সে আমার কাছের বন্ধুও। ‘স্ক্রিপ রাইটার’ টেলিছবিতে আমাদের রসায়ন জমেছে বেশ। এটুকু বলতে পারি, দর্শকের টেলিছবিটি পছন্দ হবে।”

টেলিছবিটি ঈদে চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান নিমার্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত