প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মক্কায় গিয়ে হজকার্য সম্পন্ন করে ফিরে আসার সামর্থ্য রাখে, এমন প্রত্যেক মুসলমান নারী-পুরুষের ওপর জীবনে একবার হজ করা ফরজ। তবে নারীদের জন্য স্বামী বা মাহরাম পুরুষ সঙ্গে থাকা শর্ত।
যাদের সঙ্গে কখনো বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যায় না, তারাই মাহরাম। যেমন পিতা, পুত্র, আপন ও সৎভাই, দাদা-নানা, আপন চাচা ও মামা, ছেলে বা নাতি, জামাতা, শ্বশুর, দুধভাই, দুধছেলে প্রমুখ। তবে একা একা দুধভাইয়ের সঙ্গে এবং যুবতী শাশুড়ির জামাতার সঙ্গে যাওয়া নিষেধ।
হজ ফরজ হওয়ার জন্য পাঁচটি শর্ত রয়েছে—
এক. মুসলিম হওয়া।
দুই. বিবেকবান হওয়া, পাগল না হওয়া।
তিন. বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া।
চার. আজাদ বা স্বাধীন হওয়া, অর্থাৎ কারও গোলাম বা দাস না হওয়া।
পাঁচ. দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া।
