শেরপুরে বজ্রপাতে নববধূর মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২৩, ০৬:৪১ পিএম

বগুড়ার শেরপুরে বজ্রপাতে ফাতেমা খাতুন (২২) নামের এক নববধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূ কামারকান্দি ইউনিয়নের মাগুরার তাইর খোকসাগাড়ী গ্রামের রনির স্ত্রী।

২১ জুন (বুধবার) দুপুর ৩টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নববধূ একই এলাকার রনির স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূর বাড়ি দিনাজপুরে। তার নাম রঞ্জনা রানী। গত দুই মাস আগে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে এক মুসলিম পরিবারে তার বিয়ে হয়। বিয়ের সময় তার নাম রাখা হয় ফাতেমা।

ইউপি সদস্য মিলন হোসেন জানান, বুধবার দুপুরের দিকে বিলে হাঁস আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা দেশ রূপান্তরকে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত