ঢাবির অধ্যাপক ফারুকের মৃত্যুতে উপাচার্যের শোক

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ওষুধ প্রযুক্তি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুকে মৃত্যুতে শোক জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

রবিবার (১৬ আগস্ট) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এতথ্য জানিয়ে বলেন, উপাচার্য বলেছেন, অধ্যাপক আ ব ম ফারুক একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ও খাদ্য নিরাপত্তা বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৩ আগস্ট  স্থানীয় সময় রাত ৮টা ৭মিনিটে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আ ব ম ফারুক  মারা যান  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। 

শনিবার দুপুরে  শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত অধ্যাপক আ ব ম ফারুক মরদেহ ওষুধ প্রযুক্তি বিভাগে আনা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় তার জানাজা শেষে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা  হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত