ফ্রিজ খুললেই পাচ্ছেন গন্ধ?

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৪:১২ পিএম

কর্মব্যস্ততার যুগে এখন ফ্রিজই বড় ভরসা। সারা সপ্তাহের বাজারও স্টোর করা থাকে ফ্রিজে। ফ্রিজ যখন এতটাই দরকারি, তখন এর যত্নও নিতে হবে ঠিকমতো। অনেকের বাড়িতে ফ্রিজ খুললেই দুর্গন্ধে নাকে চাপা দিতে হয়। দীর্ঘ দিনের অযত্নের কারণেই ফ্রিজে এমন দুর্গন্ধ হতে পারে।

যে উপায় রেহাই পাবেন এই সমস্যা থেকে

লেবু: লেবু কয়েকটা টুকরো করে ফ্রিজের ভেতরে রেখে দিন। লেবু ফ্রিজের দুর্গন্ধ শোষণ করে নেবে।

ওটমিল: অ্যালুমিনিয়ামের বাটিতে করে ওটস নিয়ে ফ্রিজে রেখে দিন। দেখবেন দুর্গন্ধ দূর হবে।

বেকিং সোডা: যে কোনো দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। একটা বাটিতে বেকিং সোডা ভরে ফ্রিজের ভেতরে রেখে দিন। কয়েক ঘণ্টা এটি ফ্রিজের ভেতরেই রাখুন। ফলাফল পাবেন হাতেনাতে!

ভিনেগার: ফ্রিজে অতিরিক্ত গন্ধ হলে তা দূর করতে অন্যতম ভরসা হতে পারে ভিনিগার। ফ্রিজে একটা বাটিতে বা কাপে সাদা ভিনেগার ভরে রেখে দিন। এ ছাড়া, এক কাপ পানিতে তিন ফোঁটা ভিনিগার দিয়ে ফুটিয়ে নিন। পানিটি একটি পাত্রে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। কয়েক ঘণ্টা পর ফ্রিজ খুলে দেখবেন গন্ধ একেবারে চলে গেছে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত