প্রশংসিত অপূর্ব-তটিনীর ‘লাস্ট নাইট’, সিক্যুয়াল চাইছে দর্শক

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম

ঈদ উৎসবে প্রচার হওয়া ‘লাস্ট নাইট’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ইউটিউবে মন্তব্যের ঘরে চলছে বন্দনা! কেউ কেউ আবার চাইছেন এর সিক্যুয়ালও।

জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত এ নাটকটি ইতিমধ্যে দেখেছেন প্রায় চার লাখের মত দর্শক। নির্মাতা রাকেস বসু জানান, এটি থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন।

মন্তব্যের ঘরে একজন লিখেন, নাটকটা সুন্দর হয়েছে কিন্তু এটা টোটালি শেষ হয়নি। আমি মনে করি এই নাটকের আরেকটা এপিসোড হওয়া দরকার। অপেক্ষায় রইলাম।

একই সুরে বিভিন্নজনকেই মন্তব্য করতে দেখা গেছে নাটকটির দ্বিতীয় পর্ব দেখতে চাওয়া নিয়ে। আরেকজন লিখেন, খুব সুন্দর কাজ। অসাধারণ জুটি। পার্ট ২ দেখতে চাই।

জিয়াউল ফারুক অপূর্ব জানান, দর্শকের জন্যই তো কাজ করি। তাদের যখন কোন কাজ ভালো লাগে তখনই কিন্তু আমাদের সার্থকতা। সবাই প্রশংসা করছে, ভালোবাসা দিচ্ছে তাদের কাছে কৃতজ্ঞতা।

নির্মাতা রাকেশ বসু বলেন, ‘এই নাটকটি থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি। সবাই বেশ প্রশংসা করছেন। তবে এটা নিয়ে সবচেয়ে বেশি যে মন্তব্য পেয়েছি তা হলো- এই নাটকের দ্বিতীয় পার্ট আসবে কবে! কাজটি সবাই পছন্দ করেছেন, এটাই ভালো লাগার বিষয় আর এর সিক্যুয়াল হবে কি না সেটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত