ভারতে স্কুলবাস-গাড়ি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৬

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১১:৪৯ এএম

ভারতের গাজিয়াবাদের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে স্কুল বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাহুল বিহারের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে উল্টোদিক থেকে আসছিলো স্কুলবাসটি। এ সময় অপরপ্রান্ত থেকে আসা একটি এসইউভি গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে স্কুলবাসটির।

দুর্ঘটনায় নিহত ছয়জনই গাড়ির আরোহী ছিলেন যারা গুরগাঁও যাচ্ছিলেন।

গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার দেহাত শুভম প্যাটেল জানান, “আট জনের মধ্যে ছয়জনই মারা গেছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালককে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।“

বাসটি ভুলদিকে চালানোর কারণে স্কুলবাস চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কর্মকর্তারা জানান, সংঘর্ষ এতটা মারাত্নক ছিলো যে গাড়ির দরজা কেটে মৃতদেহগুলিকে বের করে আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত