সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতায় ২৭ পদে রয়েছে চাকরির সুযোগ। অধিদপ্তরটির ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালসমূহের বিভিন্ন শাখায় ২৭টি শূন্যপদের বিপরীতে লোকবল নিয়োগের জন্য চাকরি প্রত্যাশী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে।
আবেদনের সর্বশেষ সময় ২০ আগস্ট ২০২৩।
পদের নাম ও সংখ্যা: জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) (১টি)
যোগ্যতা: স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস পাশ অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে । এছাড়া সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
পদের নাম ও সংখ্যা : জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) (১টি)
যোগ্যতা: স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস পাশ অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে। এছাড়া সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
পদের নাম ও সংখ্যা : জুনিয়র কনসালটেন্ট (পেডিয়েট্রিক) (১টি)
যোগ্যতা: স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস পাশ অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে। এছাড়া সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
পদের নাম ও সংখ্যা: জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া): (১টি)
যোগ্যতা: স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস পাশ অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে । এছাড়া সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
পদের নাম ও সংখ্যা : জুনিয়র কনসালটেন্ট (রেজিওলজি এন্ড ইমেজিং) (১টি)
যোগ্যতা: স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে। এছাড়া সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
পদের নাম ও সংখ্যা : ডেন্টাল সার্জন (১টি)
যোগ্যতা: স্বীকৃত যেকোন ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাসসহ বিএমডিসি সনদপ্রাপ্ত হতে হবে এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
পদের নাম ও সংখ্যা : মেডিকেল অফিসার(৭টি)
যোগ্যতা: সরকার অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস পাস থাকতে হবে। এছাড়া বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নামও সংখ্যা : সহকারী প্রোগ্রামার(১টি)
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২.২৫ সিজিপিএ সহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম ও সংখ্যা: সিনিয়র স্টাফ নার্স(১০টি)
যোগ্যতা: স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (সিভিল) (১টি)
যোগ্যতা: স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রিধারী হতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
পদের নাম ও সংখ্যা: কঞ্জারভেন্সি অফিসার (২টি)
যোগ্যতা: শিক্ষা প্রতিষ্ঠান থেকে (সিভিল) বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
চাকুরী প্রার্থীর বয়স: চাকরির আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১১ জুলাই, ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
প্রথম ৬টি বর্ণিত পদের ক্ষেত্রে ১১ জুলাই, ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
আবেদন করা যাবে যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://job.shmrmi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী https://job.shmrmi.gov.bd ও www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন মূল্য : উল্লেখিত ১ থেকে ৮ ক্রমিক পর্যন্ত ৬০০ টাকা এবং ৯ হতে ১১ ক্রমিক ক্ষেত্রে ৫০০ টাকা (চার্জ প্রযোজ্য)।
