এফবিসিসিআই সভাপতি

সহনশীলতা না থাকলে দেশ এগোবে না

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:৩৩ এএম

এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ব্যবসায়ীরা সব সময় আশা করে রাজনৈতিক সহনশীলতা। রাজনৈতিক সহনশীলতা না থাকলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না, অর্থনীতি এগোতে পারে না। গত ১৫ বছরে দেশে কোনো হরতাল ছিল না, অবরোধ ছিল না, কোনো রকমের জ¦ালাও-পোড়াও ছিল না। শ্রমিক, রিকশাওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন। শোকের মাস আগস্ট উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, ‘আমরা চাই রাজনৈতিক সহনশীলতা। আমার সব রাজনৈতিক দলকে অনুরোধ করব যেন একটি স্বাভাবিক, সুন্দর পরিস্থিতি রেখে আগামী নির্বাচন হোক।’

এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির নেতারা। পরে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির নেতারা শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘গত ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যআয়ের দেশে পৌঁছেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত