শোক দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০১:৩৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনে কবি নজরুল ইনস্টিটিউটের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি নজরুল ইনিস্টিউটের সচিব (উপ-সচিব) মো. রায়হান কাওছার। আলোচক হিসেবে ছিলেন কবি নজরুল ইনিস্টিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

আলোচনা সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ওপর নির্মিতব্য বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের ডকুমেন্টারি ‘বঙ্গমাতা’ প্রদর্শিত হয়। এরপর হামদ, নাত ও ভক্তিমূলক গান পরিবেশনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত